সংবাদ শিরোনাম:

ভারতে বিটিভির সম্প্রচার শুরু সোমবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:37:47 pm, Sunday, 1 September 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ভারতে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) -এর সম্প্রচার শুরু হচ্ছে। রোববার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভারতে সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।

এ উপলক্ষে আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভারতে বিটিভির সম্প্রচার শুরু সোমবার

প্রকাশের সময় : 08:37:47 pm, Sunday, 1 September 2019