নিজস্ব প্রতিবেদক ॥
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিজয় কৃষ্ণ দে এর কন্যা সাথী রানী দে’র অকাল মৃত্যুতে বরিশাল জেলা পুরোহিত কল্যান সমিতি প্রার্থনা করেছেন। প্রার্থনায় তার বিদেহী আতœার শান্তি কামনা করা হয়। গতকাল শুক্রবার বরিশাল নগরীর মুকন্দ দাস কালী বাড়িতে প্রার্থনা করেন পুরেহিতগন।
এতে জেলা ও বিভিন্ন উপজেলার পুরোহিত কল্যান সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ অংশগ্রহন করেন। প্রার্থনায় অংশ নেন বরিশাল জেলা পুরোহিত কল্যান সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, সিনিয়র সহ সভাপতি অরুন সার্কেল, সহ সভাপতি জ্যোর্তিময় চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী, কোষাধ্যক্ষ মরন চক্রবর্তী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জীব কুমার সিংহ (বিএএম), বাকেরগঞ্জ থানার সম্পাদক সজল চক্রবর্তীসহ প্রমুখ।
Reporter Name 
















