সংবাদ শিরোনাম:

বলিউডে গান গেয়ে কত পেলেন ভাইরাল রাণু মণ্ডল?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:48:21 pm, Tuesday, 27 August 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রাণু মণ্ডল। সে সূত্রে বলিউড সিনেমার গানে অভিষেক ঘটেছে তার।হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি কাহানি’ দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। সেই গানের স্টুডিও সেশনের কিছু অংশ এখন ভাইরাল। প্রশ্ন হলো, বলিউড সিনেমায় গান গেয়ে রানু কত টাকা পেয়েছেন?

জি নিউজ জানায়, টাকার অঙ্ক নেহাত কম নয়। ৬ থেকে ৭ লাখ রুপির মধ্যে। তবে টাকার অঙ্ক দেখে নাকি প্রথমে রাণু নিতে অস্বীকার করেন। হিমেশ এক প্রকার জোর করেই তার হাতে চেক তুলে দেন।এর আগে নামি চ্যানেলের রিয়্যালিটি শো’তে হাজির করা হয় রাণুকে। সেখানে অলকা ইয়াগনিক ও জাভেদ আলী গান নিয়ে তাকে পরামর্শ দেন।

সম্প্রতি মুম্বাই থেকে বাড়ি ফিরেছেন রাণু। সেখানে তাকে দেখতে দূর-দুরান্ত থেকে হাজির হয় অনেক মানুষ। এমনকি অনেক দিন রাণুর খোঁজ না নেওয়া মেয়েও হাজির! এরই মধ্যে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপের থিম সং গাওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।এখন শোনা যাচ্ছে, রাণূকে নাকি এবার দেখা যেতে পারে ‘বিগ বস’-এর ঘরে। ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে অনুষ্ঠানটির সিজন ১৩। তবে এই বিষয়ে রাণু বা সনি টিভি থেকে কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বলিউডে গান গেয়ে কত পেলেন ভাইরাল রাণু মণ্ডল?

প্রকাশের সময় : 09:48:21 pm, Tuesday, 27 August 2019