সংবাদ শিরোনাম:

সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীতে কলেজছাত্র নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:26:45 pm, Sunday, 25 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥  পটুয়াখালীতে টমটমের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে সরকারি কলেজ রোডে মিঞা ভিলার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম হাসান (১৮)। সে ভোলা জেলার লালমোহন থানার উপপরিদর্শক জলিল শিকদারের ছেলে এবং পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কলেজ রোডে একটি টমটম গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, টমটমটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। তবে তাকে আটকে জন্য অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীতে কলেজছাত্র নিহত

প্রকাশের সময় : 09:26:45 pm, Sunday, 25 August 2019