সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় ইয়াবাসহ রুবেল গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:59:40 pm, Thursday, 22 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার পাথরঘাটা উপজেলা সদরের পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. রুবেল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল হাড়িটানা গ্রামের আ. মন্নান মিয়ার ছেলে। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজার থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, রুবেলকে এর আগেও গাঁজাসহ একাধিক বার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় ইয়াবাসহ রুবেল গ্রেফতার

প্রকাশের সময় : 06:59:40 pm, Thursday, 22 August 2019