দুদকের মামলায় তালতলী যুবলীগ সভাপতি কারাগারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুদকের মামলায় তালতলী যুবলীগ সভাপতি কারাগারে

দুদকের মামলায় তালতলী যুবলীগ সভাপতি কারাগারে




তালতলী প্রতিনিধি॥  বরগুনার তালতলী যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগে তালতলীর তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মিন্টু।

গতকাল সোমবার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মনিরুজ্জামান মিন্টু। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনার আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখলের অভিযোগে মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।

এ মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মিন্টু। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD