বরগুনায় নয়ন বন্ডের বাড়িতে চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় নয়ন বন্ডের বাড়িতে চুরি

বরগুনায় নয়ন বন্ডের বাড়িতে চুরি




বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সাথে বন্দুকযদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তালা ভেঙে কে বা কারা বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, অর্ধ লক্ষাধিক নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে নয়নের মা সাহিদা বেগমের দাবি।

তিনি এ ব্যাপারে বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। সাহিদা বেগম জানান, তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে প্রতিবেশীরা তার বাসার তালা ভাঙা দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে তিনি বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলা দেখে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন।

নয়ন বন্ডের মা সাহিদা বেগম আরো জানান, নয়নের কূলখানির জন্য বাসায় তিনি ৪১ হাজার টাকা রেখেছিলেন। এছাড়াও দেড় ভরি ওজনের কানের ঝুমকা, আট আনা ওজনের কানের রিং, তিন ভরি ওজনের গলার হার, তিন ভরি ওজনের হাতের রুলি ও এক ভরি ওজনের মাথার টিকলি ছিলো। তার বড় ছেলে মিরাজের স্ত্রীর কক্ষে রাখা ১৪ হাজার টাকা, নাতনীর গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ও দেড় ভরি ওজনের তিনটি আঙটির খোঁজ পাওয়া যাচ্ছে না।

সবকিছুই রাতের আঁধারে চোরেরা চুরি করে নিয়েছে বলে তিনি দাবি করেন। নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেন।

নয়ন বন্ডের বাসার পাশে অপর এক বাসার ভাড়াটিয়া আনোয়ার হোসেন জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে নয়নের বাসার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে নয়নের মাকে মুঠোফানো বিষয়টি জানান।

পরে তিনি এসে বাসায় প্রবেশ করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি। এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবির হোসেন মাহমুদ জানান, নয়নের মা চুরির খবরটি জানিয়েছেন। তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা ব্যবস্থা নেবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD