সংবাদ শিরোনাম:

অনুমতি ছাড়া টিভিতে বিদেশি অনুষ্ঠান-সিরিয়াল প্রচারে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:54:30 am, Thursday, 15 August 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: যথাযথ অনুমতি না নিয়ে টেলিভিশনে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অনুমতি না নিয়ে কোন কোন টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোন অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইন বহির্ভূত।

এছাড়া, বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানী নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেয়া প্রয়োজন বলেও তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অনুমতি ছাড়া টিভিতে বিদেশি অনুষ্ঠান-সিরিয়াল প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : 12:54:30 am, Thursday, 15 August 2019