বাবুগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় মামলা

বাবুগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় মামলা




বাবুগঞ্জ প্রতিনিধি ॥   বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মোসা. সাজেদা খাতুন মুক্তা (২০) কে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটছে বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের আ. ছত্তার হাওলাদারের বাড়িতে। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে উত্তর দেহেরগতি গ্রামে নিজ ঘরের কলেজছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ সময় কলেজছাত্রীর চিৎকার শুনে ঘরের লোকজন জেগে ওঠে এবং এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কলেজছাত্রী মোসা. সাজেদা আক্তার মুক্তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত কলেজছাত্রীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীর মা মোসাঃ ছাহেরা বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। কলেজছাত্রী মোসা. সাজেদা খাতুন মুক্তা উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের মৃত আ. ছত্তার হাওলাদারের কন্যা। বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মামলার কথা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD