ভোলায় গরু বহনকারী মাতাল ট্রাক কেরে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় গরু বহনকারী মাতাল ট্রাক কেরে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রান

ভোলায় গরু বহনকারী মাতাল ট্রাক কেরে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রান




ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে গরু বহনকারী ট্রাকচাপায় মো. মিজান (১৮) ও শাহাদাত (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ সময় আরও একজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডাওরীর হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজান বোরাহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে ও শাহাদাত একই এলাকার আবু তাহেরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান তার মামাতো ভাই শাহাদাত ও বোন নাজমাকে নিয়ে মোটরসাইকেলযোগে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এসময় ডাওরীর হাট সংলগ্ন এলাকায় গরু বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত নাজমা বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD