সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বরগুনা স্টাইলে প্রকাশ্যে হাটের মধ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:59:22 pm, Tuesday, 30 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।   কলাপাড়ায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় সপ্তাহিক হাটের দিন মানুষের উপস্থিতিতে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে কলেজ ছাত্র মনিরুল ইসলামকে (২৩)।

কলাপাড়া মহিলা কলেজের গেটে সড়কের ওপর সশস্ত্র হামলার শিকার হয় মনিরুল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

মনিরুল জানায়, কোন কিছু বোঝার আগেই শামিম ও মাইনুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে।

মনিরুলের বাম হাত ও ডান চোখ গুরুতর জখম হয়। কলাপাড়া শহরের মানুষের মুখের ভাষ্য বরগুনার বন্ড স্টাইলে কোপানো হয় মনিরুলকে।

মনিরুল মোজাহারউদ্দিন বিশ^াস সরকারি অনার্স কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম শাহজাহান মাতুব্বর। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় বরগুনা স্টাইলে প্রকাশ্যে হাটের মধ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশের সময় : 04:59:22 pm, Tuesday, 30 July 2019