গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার কার্যক্রম শুরু Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার কার্যক্রম শুরু

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার কার্যক্রম শুরু




গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন সিজার কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার দুপুরে বিনামূল্যে সিজারিয়ান কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারী হাসপাতালে বিনামূল্যে সিজার কার্যক্রম চালু হওয়ায় সন্তান সম্ভাবা দরিদ্র নারী ও তাদের পরিবারদের মধ্যে স্তস্তি ফিরে এসেছে।

সোমবার বিকেলে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেয়া উপজেলার মাহিলাড়া গ্রামের আয়শা আক্তারের স্বামী বায়জিদ ইসলাম জানান, গত ২৫ জুলাই তার সন্তান সম্ভাবা স্ত্রীকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় হাসপাতালের চিকিৎসক বিপুল বিশ^াসের নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজার করেন।

তিনি আরও জানান, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে সিজার করাতে অনেক টাকা লাগতো যা তাদের পক্ষে সম্ভব ছিলোনা। কিন্তু সরকারী হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে তিনি ও তার পরিবার খুব খুশি হয়েছেন। সিজারিয়ান করা নবজাতক ও মা উভয়ে সুস্থ্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ এফ এ হাসান জানান, দীর্ঘদিন যাবত অভিজ্ঞ চিকিৎসক ও অপারেশনের প্রয়োজনীয় সরঞ্জামাদী না থাকায় এতোদিন সিজারিয়ান কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে চিকিৎসক ও সরঞ্জামাদি থাকায় আবারো সিজার কার্যক্রম শুরু করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সন্তান সম্ভাবা কোন নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ট করাতে চেষ্টা করা হয়।

এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলেই ক্যাবল সিজার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সচেতন উপজেলাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD