বরিশালে চা দোকানীকে ফেনসিডিল রেখে ফাঁসিয়ে দিলো চিহ্নত মাদক বিক্রেতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে চা দোকানীকে ফেনসিডিল রেখে ফাঁসিয়ে দিলো চিহ্নত মাদক বিক্রেতা

বরিশালে চা দোকানীকে ফেনসিডিল রেখে ফাঁসিয়ে দিলো চিহ্নত মাদক বিক্রেতা




গৌরনদী প্রতিনিধি॥  উপজেলা পরিষদের গেটের একটি চায়ের দোকানে ফেনসিডিলের ব্যাগ রেখে ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ওই দোকান থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলা সদরের।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ উপজেলা পরিষদের গেটের প্রশান্ত সাহার চায়ের দোকানে অভিযান চালায়। এসময় দোকান থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ প্রশান্ত সাহা ও জয়ন্ত সাহাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

থানা কম্পাউন্ডে গ্রেফতারকৃত চা দোকানী প্রশান্ত সাহা সাংবাদিকদের জানান, বিদেশী খালেক নামের স্থানীয় এক ব্যক্তি তার দোকানে একটি ব্যাগ রাখতে দিয়ে কিছুদূর যেতে না যেতেই থানা পুলিশ তার দোকানে অভিযান চালায়। ওই ব্যাগের মধ্যে কি ছিলো তা তিনি নিজেও জানতেন না। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশী খালেক থানা পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, গ্রেফতারকৃত চা দোকানী প্রশান্ত সাহার অভিযোগের তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD