দপদপিয়া সেতুতে আ’লীগের নাম ভাঙ্গিয়ে এক যুবকের চাঁদাবাজি Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দপদপিয়া সেতুতে আ’লীগের নাম ভাঙ্গিয়ে এক যুবকের চাঁদাবাজি

দপদপিয়া সেতুতে আ’লীগের নাম ভাঙ্গিয়ে এক যুবকের চাঁদাবাজি




ভয়েস অব বরিশাল :শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এক যুবক দেদারছে চাঁদাবাজী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।এই যুবকের নাম সাফিন মাহমুদ তারেক।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাইনবোর্ডের আড়ালে নগরীতে নানা অঘটনের জন্ম দিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রের ভাষ্য,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতু লাগোয়া সম্পত্তিতে ট্টলারে কয়লা,বালু লোড আনলোড করা হয়।ট্রলারে মালামাল লোড আনলোডে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে।এক্ষেত্রে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নাম ব্যবহার করে এসব চাঁদাবাজী করে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতে পারছে না।আ’লীগের একাধিক নেতার ভাষ্য,সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে জঘন্যতম অপরাধ করে চলছে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাইনবোর্ড সাটানো সাফিন মাহমুদ তারেক।

বিষয়টি সাদিক আব্দুল্লাহর নখদর্পনে না থাকার কারণে দেদারছে চাঁদাবাজি করে পাড় পেয়ে যাচ্ছেন তারেক।এ কারণে তারেক এর চাঁদাবাজির বিষয়টি নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহকে অবহিত করা দরকার।এক্ষেত্রে গণমাধ্যমই পারে বিষয়টি তুলে ধরতে।এদিকে,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুতে সাফিন মাহমুদ তারেক এর চাঁদাবাজী বন্ধে ভুক্তভোগীরা নবনির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর দৃষ্টি কামনা করেছেন।একইসঙ্গে সাফিন মাহমুদ তারেক নামক যুবকের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবীও জানান তারা।এসব প্রসঙ্গে সাফিন মাহমুদ তারেক এর সাথে যোগযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD