সংবাদ শিরোনাম:

চ্যানেল আইয়ের পর্দায় জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:54:29 am, Saturday, 25 August 2018
  • 123 সংবাদটি দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:গেল বছরে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিলো মালেক আফসারির পরিচালনায় আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। জায়েদ খান ও পরীমনি অভিনীত ছবিটি এবার আসছে চ্যানেল আইয়ের পর্দায়।

গত বছরের ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পায় মালেক আফসারির ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলে জানিয়েছিলো ছবির পরিচালক। আর সেই আলোচিত ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানায়, ঈদুল আজহায় ছয়টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। তারমধ্যে মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ একটি। ঈদের চতুর্থ দিন শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ‘অন্তর জ্বালা’। ছবিতে নায়ক মান্নার এক পাগলা ভক্তকে দেখানো হয়, যার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তারসঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে। এছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চ্যানেল আইয়ের পর্দায় জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

প্রকাশের সময় : 03:54:29 am, Saturday, 25 August 2018