সংবাদ শিরোনাম:

খালেদার সাক্ষাৎ পেলেন না ফখরুলরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:06:09 pm, Wednesday, 22 August 2018
  • 93 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দুপুর ১২টার দিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারের ফটকের দিকে যান। এ সময় পুলিশ নাজিমউদ্দিন রোডে তাঁদের আটকে দেয়।

ব্যারিকেডের কাছে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠি দেখান। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানান, তাঁদের কাছে কারও সাক্ষাতের বিষয় জানা নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘জেল কোডে বলা আছে যে ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়। আমরা ১৩ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। আজকে দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক।
এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল সরকারের এমন আচরণের নিন্দা জানান।

এ সময় কারাগারের সামনে আরও ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

খালেদার সাক্ষাৎ পেলেন না ফখরুলরা

প্রকাশের সময় : 08:06:09 pm, Wednesday, 22 August 2018