উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক: গত সাড়ে নয় বছরে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, “ঈদ মহান ত্যাগের বার্তা নিয়ে এসেছে ও ঈদ সকলের জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক”। গণভবনে উপস্থিত সবার উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আপনারা আজকে গণভবনে এসেছেন, গণভবন আজ ধন্য।

শেখ হাসিনা বলেন, আমাদের সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশের উন্নয়নে কাজ করছে। “জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনো অসুবিধা নাই।”

অনুষ্ঠানে জাতির পিতাকে হারানোর শোকের এই মাসে পরিবারের সবার জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৫ আগস্ট আমরা মা-বাবা, ভাই-বোন সকলকে হারিয়েছি। আমরা দুটি বোন বেচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের প্রতি দোয়া করবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, শোকের মাসে মানুষের ঈদ শান্তিপূর্ণ করতে শোক বুকে চেপে রেখেই কাজ করে যাচ্ছে সরকার।

গণভবনের এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের নাগরিক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চ আদালতের বিচারকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD