সংবাদ শিরোনাম:

এবার জেমসের ‘কবিতা’ গেয়ে ঝড় তুললেন নোবেল (ভিডিও)

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:11:48 pm, Sunday, 16 June 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপায় এবার জেমসের তুমুল জনপ্রিয় কবিতা গানটি পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল ।এর আগে গানটি গাইতে নোবেলকে মঞ্চে আমন্ত্রণ জানান অনুষ্ঠানের উপস্থাপক কলকাতার নায়ক যিশু সেনগুপ্ত। নোবেল মঞ্চে আসা মাত্র যিশু নোবেলের চোখে চশমা দেখতে পান এবং জিজ্ঞাসা করেন, নতুন চশমা? উত্তরে নোবেল জানান, হ্যাঁ নতুন চশমা।

যিশু এ সময় আরও জানতে চান চশমা কবে নেওয়া হলো। নোবেল জানান, চশমা আগেই প্রয়োজন ছিল কিন্তু নেওয়া হলো এখন।এদিন জেমসের ‘কবিতা’ গানটি গেয়ে রীতিমত ঝড় তুলেছেন নোবেল। তার গায়কীর জন্য বিচারকরা তাকে গোল্ডেন গিটার দিয়েছেন। যার অর্থ তিন জন বিচারকই তাকে দশে ১০ নম্বর দিয়েছেন।

গানটি ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করা হয়েছে সারেগামাপার ফেসবুক পেজ ও নোবেলের ‘নোবেল মেন’ ফেসবুক পেজ থেকে। ওই পেজ দুটিতে নোবেলের গান শুনে দুই বাংলার দর্শক-শ্রোতারা প্রশংসায় ভাসাচ্ছেন নোবেলকে। প্রায় কয়েক হাজার মন্তব্যের সবগুলোতেই নোবেলের গায়কীর স্তুতিবাক্য।https://web.facebook.com/watch/?v=889978404696706

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এবার জেমসের ‘কবিতা’ গেয়ে ঝড় তুললেন নোবেল (ভিডিও)

প্রকাশের সময় : 03:11:48 pm, Sunday, 16 June 2019