অনলাইন ডেস্ক: বছর খানেক আগে বাংলা ওয়েব সিরিজে উমা বৌদি হয়ে আসেন দক্ষিণের অভিনেত্রী মোনালিসা। সিরিজটি করে বেশ জনপ্রিয়তা পান তিনি। বাড়ে ফ্যান-ফলোয়াড়ও।তাদের হাতে রাখতেই প্রতিনিয়ত নতুন নতুন ছবি আপলোড করেন এ নায়িকা। সম্প্রতি বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টগ্রাম আইডিতে আপ দেন তিনি। আর তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা।
গত কয়েকদিন আগে সুইমিং পুলের ধারে লাল একটি পোশাকে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। পোশাকের কোন থেকে উঁকি দিচ্ছে হালকা ক্লিভেজ। এরপর তিনি পোস্ট করেন আরও একটি খোলামেলা ছবি। যেখানে ছোট প্যান্টে দেখা যায় তাকে। পরনে টপ থাকলেও তা বেধে রাখেন তিনি।
এই ছবিতে একজন কমেন্ট করেন, শুধু শরীর দেখিয়ে আর কতদিন? আরেকজনের মন্তব্য, শরীরটা না দেখালো হতো না? তাতেই ক্ষিপ্ত হন অভিনেত্রী। জবাবে লেখেন, আমার শরীর আমি দেখাব, তাতে কার কি? শরীর আকর্ষণীয় বলেই তো দেখাই।
ভোজপুরি কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই বেশি তাঁকে দেখা যায়। সম্প্রতি একটি হিন্দি সিরিয়ালেও কাজ করছেন মোনা। যা বেশ জনপ্রিয়। তার আসল নাম অন্তরা বিশ্বাস।
Reporter Name 

















