উজিরপুরে বাড়ির ছাদে ফুলের টবে গাঁজার চাষ, যুবক আটক Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




উজিরপুরে বাড়ির ছাদে ফুলের টবে গাঁজার চাষ, যুবক আটক

উজিরপুরে বাড়ির ছাদে ফুলের টবে গাঁজার চাষ, যুবক আটক




থানা প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির ছাদে ফুলের টবে গাঁজা চাষ করার অভিযোগে মীর আরিফুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় ১ কেজি ১০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে তাকে আসামি করে উজিরপুর থানায় মামলা করা হয়েছে।আটক মীর আরিফুর রহমান উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের মীর আব্দুল হাইয়ের ছেলে।

র‌্যাব-৮ এর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মীর আরিফুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফুর রহমানকে ধাওয়া করে আটক করা হয়।

পরে ছাদের দক্ষিণ-পূর্ব কোণে ফুলের টবের মধ্য থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিফুর রহমানকে আসামি করে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD