সংবাদ শিরোনাম:

প্রক্সি ও অনৈতিক সহযোগিতার দায়ে গলাচিপায় বাউবির এইচএসসি পরীক্ষায় ৩ জনের কারাদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:33:14 am, Saturday, 25 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: গলাচিপায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম ২০১৯ এর পরীক্ষায় প্রক্সি ও অনৈতিক ভাবে সহযোগিতার দায়ে ৩জনের কারাদন্ড প্রদান করা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পৌরনীতি ও সুশাসন(২৮৫৭) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে জাহাঙ্গীর হোসেন টুটুর(আইডি নং ১৭-০-১১-৫১৪-১৪২) পরিবর্তে প্রক্সি দিতে আসা সাইদুজ্জামান((২৫)কে আটক করে। জাহাঙ্গীর হোসেন টুটু গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

এসময় পরীক্ষার কেন্দ্রে অনাধিকার প্রবেশ ও পরীক্ষার্থীদের সহায়তার দায়ে রাসেল মাহমুদ(২১)কে আটক করা হয়। পরে তাদের দুইজনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করে।

অন্যদিকে মোঃ হাফিজ(২২) (আইডি নং ১৭-০-১১-৫১৪-১১৮) নামের এক পরীক্ষার্থী তার নির্ধারিত ২০৫নং কক্ষ পরিবর্তন করে ৩০২নং কক্ষে গিয়ে পরীক্ষা দেয়ার অপরাধে ১মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

গলাচিপা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ও গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোসা. ইসমত আরা গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করতে গেলে তাদের ৩জনকে ভিন্ন একটি কক্ষে দেখতে পেলে চ্যলেঞ্জ করলে এসব তথ্য বেরিয়ে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রক্সি ও অনৈতিক সহযোগিতার দায়ে গলাচিপায় বাউবির এইচএসসি পরীক্ষায় ৩ জনের কারাদন্ড

প্রকাশের সময় : 12:33:14 am, Saturday, 25 May 2019