স্বাক্ষর জাল করে রূপালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলনের চেষ্টাকালে, গ্রেফতার ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাক্ষর জাল করে রূপালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলনের চেষ্টাকালে, গ্রেফতার ১

স্বাক্ষর জাল করে রূপালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলনের চেষ্টাকালে, গ্রেফতার ১




তানজিল জামান জয়,কলাপাড়া( পটুয়াখালী ) প্রতিনিধি ।।  রূপালী ব্যাংক খেপুপাড়া শাখার কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকালে প্রতারক চক্রের এক হোতা সানোয়ার শেখকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়েছে।

কলাপাড়া প্রেসক্লাবের পিওন মামুখ খান এ প্রতারককে পাকড়াও করে। মামুন এসময় পানির বিল পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত ছিলেন। ব্যাংক ম্যানেজার বশির উদ্দিন জানান, খেপুপাড়া শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৭৩৪৮ এর একটি চেক (নং৬১৫৮৬০৩) পাতা নিয়ে হিসাব পরিবর্তন করে ৭০৪৮ নম্বর লিখে তিন লাখ টাকার অংক বসিয়ে কর্মকর্তাদের যৌথ সই (বি-৩৭) সম্পন্ন করে ধৃত সানোয়ার ক্যাশে জমা দেয়।

চেকটির অংক বেশি হওয়ায় ক্যাশিয়ার জানতে চাইলে সানোয়ার দ্রুত সটকে পড়েন। নিচতলায় গিয়ে চাকামইয়া ইউপির অস্থায়ী কার্যালয় চুপটি করে বসে থাকেন। ওই সময় প্রেসক্লাব পিওন মামুন সানোয়ারকে ফলো করে চিহ্নিত করেন। কৌশলে আটকে রাখেন।

ব্যাংক ম্যানেজার সিসি ক্যামেরা দেখে সানোয়ারকে ফের পাকড়াও করে ব্যাংকে নিয়ে পুলিশে খবর দেন। ধৃত সানোয়ারের বাড়ি মাদারিপুর জেলার ঘুনসি গ্রামে। তার বাবার নাম সৈয়দ আলী। চেকের পাতা ব্যবহারকারীর ৭৩৪৮ নম্বর একাউন্টটি ৬ মে খোলা হয়।

একাউন্টটির পরিচালনাকারী মো. হাবিবুর রহমান। তার পিতার নাম আব্দুল বাশার।

মাদারিপুরের ঘুনসিতে বাড়ি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ধৃত সানোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে এচক্রের আরও সদস্যদের ধৃত করা সম্ভব হবে বলে ব্যাংক ম্যানেজার জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD