বাকিতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকিতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

বাকিতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা




অনলাইন ডেস্ক: ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ায় আলাল উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের হিরু মেম্বারের বিরুদ্ধে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হিরু মেম্বার আলাল উদ্দিন এর কাছে বাকিতে সিগারেট চাইলে আলাল উদ্দিন বাকিতে সিগারেট বিক্রি করবে না বলে জানায়। বাকি না দেওয়ার জেরে গত ৫ মে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে আলাল উদ্দিনের দোকানে প্রবেশ করে বারবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিজানুর রহমান হিরু মেম্বার।

এ সময় হিরু মেম্বার আলাল উদ্দিনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোকে শিকল দিয়ে বেঁধে বাজার ঘুরাবো। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে হিরু মেম্বারের ছেলেরা ও ছোট ভাই হাসেম আলাল উদ্দিনকে মারধর করে।

এক পর্যায়ে জ্ঞান হারালে আলাল উদ্দিনকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৯ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই আব্দুল হামিদ (৫৫) বলেন, হিরু মেম্বার বিনা কারণে বিনা দোষে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা নির্দোষ ভাই হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, এর আগেও হিরু মেম্বার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতো।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান হিরু মেম্বারের মোবাইল ফোনে কল করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্রের দাবি, তিনি পলাতক রয়েছেন।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ঘটনা শুনেই পাকাটি গ্রামে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD