অনলাইন ডেস্ক: তারা সুতারিয়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে রহস্য। ভাবছেন কেন? কারণ বুধবার রাতে ২৩ বছরের অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে তারা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন। সঙ্গে চোখ টিপে মুচকি হাসি।
এই সময় পত্রিকার খবরে বলা হয়, ভিডিও পোস্ট করে আবার ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ক্রাশের জন্য তৈরি হচ্ছি।’ ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। সকলেরই প্রশ্ন, নতুন ক্রাশ বলতে কার কথা বলছেন তিনি?
করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু-তে বলিউডে অভিষেক হয়েছে তারা সুতারিয়ার। অনন্যা পান্ডে ও টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে কখনও সিদ্ধার্থ মালহোত্রা তো কখনও ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছে তার। নায়িকার নতুন ক্রাশ কি তবে এদেরই কেউ? নাকি মন কেড়েছেন অন্য কেউ? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা…
Reporter Name 

















