কাশিপুরের মটর মেকানিক বাকের"র হাতের রগ কেটে দিলো সন্ত্রাসীরা। Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




কাশিপুরের মটর মেকানিক বাকের”র হাতের রগ কেটে দিলো সন্ত্রাসীরা।

কাশিপুরের মটর মেকানিক বাকের”র হাতের রগ কেটে দিলো সন্ত্রাসীরা।




স্টাফ রিপোর্টার :বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকের মিস্ত্রী (২৫) নামে এক মোটর মেকানিককে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ আগস্ট) বেলা দুইটার দিকে বরিশাল শহরের ২৯ নম্বর ওয়ার্ড কাশিপুর দিঘিরপাড় নামক এলাকায়।হামলার শিকার মো. বাকের মিস্ত্রী ওই এলাকার মুজিবর মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার সকালে বারেক মিস্ত্রীর ছোট ভাইয়ের সাথে একই এলাকার সুজনের মারামারি হয়। এই ঘটনার পরে বেলা দুইটার দিকে কোরবানীর গরু কিনতে রওনা দিয়ে গেলে পথিমধ্যে তার ওপর হামলা করে সুজন, বাবু ও জাকির। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে বাকের মিস্ত্রীকে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়।

ওই সময় বাকের মিস্ত্রী কাছ থেকে গরু কেনার ৬০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পরে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারেনি।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন- এই ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD