কলাপাড়ায় এবার কিশোরী ধর্ষন।ধর্ষক আটক । Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় এবার কিশোরী ধর্ষন।ধর্ষক আটক ।

কলাপাড়ায় এবার কিশোরী ধর্ষন।ধর্ষক আটক ।




তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মম্বিপাড়ায় এবার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা সোহেল গাজী (২৫) নামের এক সন্তানের জনককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মম্বিপাড়া গ্রামে সোমবার গভীর রাতে ওই কিশোরী (১৬) কে একা পেয়ে একই এলাকার এক সন্তানের জনক সোহেল গাজী (২৫) তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই রাতেই ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, আটককৃত সোহেল গাজী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে এক গৃহবধূ গনধর্ষনের শিকার হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর দুই ধর্ষককে মহিপুর থানা পুলিশ আটক করলেও বাকী অভিযুক্তরা রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছেনা বলে বাদীর অভিযোগ।

এছাড়া উপজেলার মৌলভীতবক গ্রামে এক নববধূ ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD