ভেজালবিরোধী অভিযানে পটুয়াখালী মানুষের মধ্যে স্বস্তি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ২৪ ঘণ্টায় ১০৬ হাম রোগী হাসপাতালে, উদ্বেগ বাড়ছে দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




ভেজালবিরোধী অভিযানে পটুয়াখালী মানুষের মধ্যে স্বস্তি

ভেজালবিরোধী অভিযানে পটুয়াখালী মানুষের মধ্যে স্বস্তি




পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে রমজানের পবিত্রতা রক্ষায় প্রথম দিনেই ভেজালবিরোধী অভিযান শুরু করায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে।এরই অংশ হিসেবে মাছে ফরমালিনের ব্যবহার প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান শুরু হয়েছে গতকাল।সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সময়ে শহরের বিভিন্ন মাছের বাজারে সহকারী কমিশনার ভূমি পটুয়াখালী সদর সাবেকুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পটুয়াখালী নিউমার্কেট মাছের বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি সাবেকুন নাহার। এ সময় তিনি স্থানীয়দের সন্দেহ দূর করতে মাছে ফরমালিন মেশানো আছে কি না তা প্রকাশ্যে পরীক্ষা করে দেখান সংশ্লিষ্টদের মাধ্যমে। কিন্তু কোনো ধরনের ফরমালিনের পাওয়া যায়নি।এ খবরে সেখানে উপস্থিত সাধারণ মানুষ মাছ কেনায় আস্থা ফিরে পায়।

এ রকম অভিযান পর্যায়ক্রমে কলাতলা মাছের বাজার, হেতালিয়া বাধঘাট মাছের বাজার এবং পুরান বাজার মাছের বাজারে পরিচালিত হয়। এর মধ্যে হেতালিয়া মাছ বাজার থেকে পচাবাসি মাছ জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া বেশ কিছু জাটকা মাছ জব্দ করে তা কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ অন্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD