সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে কোচিং সেন্টার সিলগালা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:59 pm, Sunday, 5 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠিতে কোচিং সেন্টার সিলগালা,voiceofbarishal.com

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ মে) দুপুরে স্থানীয় হোগলাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এসময় তাহমিনা কোচিং সেন্টারটি বন্ধ করে সিলগালা করে দেয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম।

ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না বলে এর পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন।

ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান- সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে কোচিং সেন্টার সিলগালা

প্রকাশের সময় : 11:01:59 pm, Sunday, 5 May 2019