সংবাদ শিরোনাম:

পুলিশ সদস্য লাঞ্ছিত করার ঘটনায় এখনও আটক হয়নি কেউ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:39:36 pm, Tuesday, 14 August 2018
  • 177 সংবাদটি দেখা হয়েছে

পুলিশ, লাঞ্ছিত, মোটরসাইকেল, আরোহী, Police, assault, motorcycle, ascending, rtvonline

অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত ও দুর্ব্যবহার করার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় এক ট্র্যাফিক সার্জেন্ট বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন। এতে মো. মেহরাজ, মো. এনাম, রাসেল উদ্দিন, মো. আদর, শিবু ভট্টাচার্য ও ফয়সাল আলমকে চিহ্নিত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। মামলায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

গেলো রোববার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক ট্র্যাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন। ওইদিন দুপুরে আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটরসাইকেল চালিয়ে আসায় কয়েকজন যুবককে থামিয়েছিলেন ট্র্যাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন মোটরসাইকেল আরোহীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পুলিশ সদস্য লাঞ্ছিত করার ঘটনায় এখনও আটক হয়নি কেউ

প্রকাশের সময় : 07:39:36 pm, Tuesday, 14 August 2018