ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ শতাধিক শিশু ও বৃদ্ধ Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ শতাধিক শিশু ও বৃদ্ধ

ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ শতাধিক শিশু ও বৃদ্ধ




ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে তীব্র গরমে ডায়রিয়ার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন সদর হাসপাতালসহ জেলার অন্য তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ভর্তি রোগীরা।

চিকিৎসকরা জানিয়েছেন, ঝালকাঠি সদর হাসপাতালে ডায়ারিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩২০ জন রোগী। এছাড়া নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ায় দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। বেড না পেয়ে একশ শয্যার এ হাসপাতালটিতে আজ রোববার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অসংখ্য ভর্তি হওয়া রোগীকে। আর বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবায় নিয়জিত চিকিৎসক ও নার্সদের।

 

এদিকে ডায়রিয়া বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। ভর্তি রোগীদের বাইরের ফার্মেসি থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন।ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রোগী উত্তম দাস বলেন, দুইদিন ধরে ডায়ারিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে মাত্র একটি স্যালাইন দিয়েছে। আর সকল ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে আইভি স্যালাইন সংকট নেই। রোগীর চাপ বেশি থাকায় একটি করে স্যালাইন দেয় হচ্ছে।তিনি ডায়ারিয়া এড়াতে পরমর্শে বলেন, তীব্র রোদে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার ও গরমে ফুটপাতের পঁচাবাসি খাবার থেকে দূরে থাকার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার ও বেশি করে পানি খেতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD