বরিশালে মামলার জালে আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মামলার জালে আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী

বরিশালে মামলার জালে আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী




 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
বরিশাল নগরীর লাইন রোডে আবাসিক হোটেল নূপুর এর মালিক সাকিরুল ইসলাম রাব্বীর বিরুদ্ধে একটি চেক প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। রবিবার ১২/০৮/২০১৮ ইং তারিখে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আমলী আদালতে সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারনা মামলাটি দায়ের করেণ। যাহার মামলা নং সিআর ৫৪১/২০১৮ ইং। বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে সাকিরুল ইসলাম রাব্বীকে আগামী ১৪/১০/২০১৮ ইং তারিখে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেণ।

সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল নূপুরের মালিক সাকিরুল ইসলাম রাব্বী মামলার বাদী সঞ্জয় কুমার গুহকে ব্যবসা প্রতিষ্ঠানের জামানত বাবদ পাওনা ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের জন্য এশিয়া ব্যাংক বরিশাল শাখা বরাবর গত ২৮/০৩/২০১৮ ইং তারিখে একটি চেক প্রদান করেণ। ব্যাংকের একাউন্টে উক্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাকে উক্ত টাকা পরিশোধ করার জন্য জানালেও রাব্বী টাকা পরিশোধ না করায় গত ০৮/০৭/২০১৮ ইং তারিখে উক্ত চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবির মাধ্যমে এক মাসের সময় দিয়ে গত ০৯/০৭/২০১৮ ইং তারিখে সাকিরুল ইসলাম রাব্বীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারণা মামলাটি দায়ের করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD