সংবাদ শিরোনাম:

হাতেম আলী কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্র আটক, বিস্তারিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:57:18 pm, Thursday, 18 April 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকবরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতী ও এসএস পাইব সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকাধীন সরকারি হাতেম আলী কলেজ ক্যাম্পাস থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নগরীর কাউনিয়া ব্র্যাঞ্চ রোডের বাসিন্দা পঙ্কজ কুমার দাস এর ছেলে পার্থ দাস এবং একই কলেজের ছাত্র ও উজিরপুর উপজেলার বাসিন্দা রুহুল আমিন বেপারীর ছেলে জোবায়ের হোসেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ জানান, ‘হাতেম আলী কলেজে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে আটক হওয়া দুই ছাত্র ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারামারির প্রস্তুতি নিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ক্যাম্পাসের মধ্যে অভিযান চালিয়ে ওই দুই ছাত্রকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতী, ১টি এসএস পাইপ, ১টি লোহার পাত ও ১টি চেইন উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হাতেম আলী কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্র আটক, বিস্তারিত

প্রকাশের সময় : 06:57:18 pm, Thursday, 18 April 2019