ভোলা প্রতিনিধি।। ভোলার লোকালয়ে থেকে উদ্ধার হওয়া কোটি টাকা মূল্যের সেই আলোচিত তক্ষকটি বনে অবমুক্ত করে দেয়া হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী সংরক্ষিত বনে তক্ষকটিকে অবমুক্ত করা হয়। চরফ্যাশন সহকারি কমিশনার ভূমি আশিষ কুমার, রেঞ্জ অফিার মো: আলাউদ্দিন, কুকরী-মুকরী রেঞ্জ অফিসার সাইদুল ইসলাম ও এসআই রফিকুল ইসলাম উপস্থিতিতে তক্ষকটি বনে অবমুক্ত করে দেয়া হয়।এরআগে শনিবার (৬ এপ্রিল) বিকালের দিকে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ব্র্যাক সেন্টার এলাকা থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি উদ্ধারের পর ভোলা শহর জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এটি দেখার জন্য উৎসুক মানুষ ভীড় জমান।
ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তক্ষকটি সম্পূর্ণ সুস্থ্য রয়েছে, তাই তার চিকিৎসার প্রয়োজন হয়নি। বিকাল সাড়ে ৫ পর তক্ষকটি কুকরী-মুকরীর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।তিনি আরো বলেন, প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ২০০-৩০০ গ্রাম ওজনের এ তক্ষকটি কর্ডোটা পর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম জিকো (এবশশড় এবশশড়)। মেডিসিন তৈরীতে এ জাতীয় প্রানী ব্যাবহৃত হয়। যা থাইল্যান্ড ও জাপান সহ বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে।
উল্লেখ্য, তক্ষক একটি বিরল প্রজাতির ক্ষুদ্র প্রানী। ৪ পা বিশিষ্ট ছোট এ প্রানীটিকে খুব সহজে।
Reporter Name 

















