সংবাদ শিরোনাম:

ভোলায় ২০ জেলের জেল জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:48:31 pm, Friday, 5 April 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।ভোলা সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রম মেঘনা-তেতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়।শুক্রবার সকালে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ভোলার মেঘনা নদীর ভোলার খাল, নাছির মাঝি ও কোড়ার হাট এলাকা থেকে ২০ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন আটকৃতদের মধ্যে ১৫ জনকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচজনকে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জসিম, রুবেল, মোশারেফ, জসিম, মহিউদ্দিন, শিপন, বেল্লাল, ইয়াকুব, হারুন, মিছির, ছিদ্দিক, মহিউদ্দিন, আব্দুল, সালাউদ্দিন, মহিউদ্দিন। এদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের নিয়মিত টহল অনুযায়ী অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করা হয়। তাদের জেল-জরিমানা করা হয়েছে। মাছ ধরার জাল পুড়িয়ে নষ্ঠ করা হয় এবং মাছ গরীবদের মাঝে বিতরণ করা হয়।মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ২০ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : 04:48:31 pm, Friday, 5 April 2019