সংবাদ শিরোনাম:

‘মাতাল’ঈগল পরিবহন কেরে নিলো নিরাপত্তা কর্মীর প্রান: চালক সহ বাস আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:01 pm, Thursday, 4 April 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ঈগল পরিবহনের চাপায় সোনারগাও টেক্সটাইল লি‌মি‌টে‌ডের শাহ আলম (৫০) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঘন্টাখা‌নি‌কের ওপ‌রে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। আন্দোলনের মুখে ঘাতক বাস ও চালককে আটক করলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহ আলম বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরআইচা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি বরিশাল সোনারগাঁও টেক্সটাইট মিল এর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে আসছিলো। ওসি জানান, শাহ আলম সোনারগাঁও টেক্সটাইল মিল এর সামনে রাস্তা পার হচ্ছিলো।এসময় ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহন কোম্পানির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে দুর্ঘটনায় শাহ আলম এর মৃত্যুর খবরে স্থানীয় জনতা ও সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে তারা তাদের মিল সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বাস ও চালকের বিচার দাবীতে বিক্ষোভ করে। এর ফলে সকাল ৮টা থেকে ৯টা ঘন্ট্যাবাপি ওই রুটে বাস চলাচল বন্ধ ছিলো। ঢাকা সহ উত্তরাঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়তে হয় সংশ্লিষ্টদের।অপরদিকে কোতয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, সকাল ৭টার দিকে ঘটনার পর পরই ঘাতক বাস সহ চালক পালিয়ে যায়। তবে আমরা বাস সহ চালককে পটুয়াখালীর দুমকী থানা পুলিশের মাধ্যমে লেবুখালী এলাকা থেকে আটক করিয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘মাতাল’ঈগল পরিবহন কেরে নিলো নিরাপত্তা কর্মীর প্রান: চালক সহ বাস আটক

প্রকাশের সময় : 11:02:01 pm, Thursday, 4 April 2019