ভোলায় ১১ জেলের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ১১ জেলের কারাদন্ড

ভোলায় ১১ জেলের কারাদন্ড




ভোলা প্রতিনিধি।।নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দণ্ডাদেশ দেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হলো।দণ্ডপ্রাপ্ত জেলারা হলেন-কালুমিয়া, রুবেল, কবীর, ঝন্টু, রাসেল, ওয়দুদ, দুলাল, জামাল, আইযুব, পারভেজ ও নিরব। এদের সবার বাড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ভোলার মেঘনায় মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করতে না পারে সেজন্য মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি যৌথ টিম নদীতে অভিযান চালায়। এসময় মেঘনার ভোলার রাজাপুর ও ইলিশাসহ বিভিন্ন পয়েন্টে থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ জেলেকে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন। এদের মধ্যে চার জনকে ছেড়ে দেওয়া হয়। মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করায় সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে মৎস্য বিভাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD