নগরীতে পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

নগরীতে পঞ্চাশ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২




নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যমানের ইয়াবা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ৩১ মার্চ সকালে অভিযান চালিয়ে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ পারাবাত ১১ এর ৩৪৭ নম্বর কক্ষ থেকে এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। আজ দুপুর ১টায় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন কমিশনার মোশারেফ হােসেন।

তিনি জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছেন একজন। আটককৃত দুজন হলেন পটুয়াখালী সদর উপজেলার নাছির মাতবর ও বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডের ভাটিখানার বাসিন্দা আজিম হােসেন ওরফে ফেন্সি আজিম।আটককৃতদের কাছ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৯ থেকে ৫০ লাখ টাকা।

জানা গেছে, কক্সবাজারের ব্যবসায়ী দিলদার ৩০ মার্চ ঢাকার ট‌্যাকনিক্যালে এসে নাছির মাতবরের কাছে ৯হাজার ৮০০ পিস ইয়াবা হস্তান্তর করে। সে তা কৌশলে পারাবাত ১১ লঞ্চের কেবিনে করে বরিশালে নিয়ে আসে। এই সংবাদ জানতে পেরে কোতয়ালী থানার পুলিশ ভোর ৬টায় অভিযান চালিয়ে নাছিরকে আটক করে। পরে নাছিরের দেয়া তথ্যে চট্টগ্রাম মুসলিম হােটেলের সামনে থেকে আজীম হােসেনকে আটক করা হয়।এসময়ে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ২৭০০ টাকা জব্দ করা হয়।এ ঘটনায় এসআই সাইদুল ইসলাম বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা প্রদান করেছেন। মামলা নং ৭৯।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD