সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় মহিলা মেম্বারকে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:33:47 pm, Friday, 29 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয় ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় সন্ত্রাসী হামলা মারধর ও লাঞ্ছিতের শিকার হয়েছেন ডালবুগঞ্জ ইউনিয়নের মহিলা মেম্বার শাহানারা বেগম। এ ঘটনায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ মার্চ মামলা করা হয়েছে। মামলায় বলা হয়েছে মিরপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের নেতৃত্বে রনি জোমাদ্দার, মামুন জোমাদ্দার, আয়শা আকাতারসহ সাতজনে পুর্বপরিকল্পিভাবে শাহানারা বেগমের ওপর হামলা চালায়।

শাহানারা জানান, ২১ মার্চ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের কর্মকান্ড শেষ করে বাড়ি ফেরার পথে উপরোক্ত সন্ত্রাসীরা রাস্তার ওপর ফেলে তার ওপর হামলা চালিয়ে মারধর ও লাঞ্চিত করে। মাদকসহ বিভিন্ন অপকর্মের ঘটনায় ইউপি কার্যালয়ে নালিশ করায় আসামিরা তার ওপর হামলা চালায় বলেও শাহানারা মামলায় উল্লেখ করেছেন। বিজ্ঞ আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত স্বাপেক্ষ প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে এ মহিলা মেম্বার ফের হামলার শঙ্কায় রয়েছেন বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলা মেম্বার শাহানারা কলাপাড়া প্রেসক্লাবে এসে তার এ শঙ্কার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় মহিলা মেম্বারকে মারধর

প্রকাশের সময় : 10:33:47 pm, Friday, 29 March 2019