সংবাদ শিরোনাম:

দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন ডাকসুর ভিপি নুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:01:49 pm, Friday, 22 March 2019
  • 26 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মধুর ক্যান্টিনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এ নির্বাচনের এতো কারচুপির মধ্যেও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে।

এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলেন ডাকসুর ভিপি নুর

প্রকাশের সময় : 06:01:49 pm, Friday, 22 March 2019