সংবাদ শিরোনাম:

অপহৃত ১৩ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব-৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:20:21 am, Friday, 10 August 2018
  • 141 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:বরিশাল র‌্যাব ৮ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগর থেকে বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেরে মধ্য থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ দাবি করছে, বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের হাতে মুক্তিপনের দাবিতে অপহৃত বাকি জেলেদের উদ্ধারে সুন্দরবনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন বরগুনার পাথরঘাটার উপজেলার মো. জসিম(২০), সাতক্ষীরার কয়রা উপজেলার আকতার গাজী (২১), পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার আলমগীর হোসেন (৫০), মিরাজ হোসেন (২৮), আ. হক (৫০), মিজান ফকির (৩৫), বাদশা মাতুব্বর (৪৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫), সাইফুল ইসলাম পলাশ (৩০), খুলনার পাইকগাছা উপজেলার আতিয়ার (২১), একরামুল (২১) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাবিজুল গাজী (২৭) ও ইউনুস (৩২)। বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে জেলেদের অপহণের খবর পাওয়ার পরই র‌্যাবের উদ্ধার অভিযান শুরু হয়। বনদস্যুদের হাতে মুক্তিপনের দাবিতে অপহৃত বাকি জেলেদেরও উদ্ধারে সুন্দরবনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া জেলেদেরকে তাদের মহাজন ও পরিবারের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে দুবলারচরের কাছাকাছি ডুবোচর ১ নম্বর ফেয়ারওয়ে বয়া ও মাঝিরকিল্লা এলাকা থেকে গত ৪ আগষ্ট প্রায় অর্ধশত জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অপহৃত ১৩ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব-৮

প্রকাশের সময় : 03:20:21 am, Friday, 10 August 2018