সংবাদ শিরোনাম:

বরিশালে কোর্ট ইন্সপেক্টর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:58:04 am, Tuesday, 12 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরিশাল মহানগর কোর্টের পুলিশ ইন্সপেক্টর ফিরোজ কবির ও তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির চার্জশিট দাখিল করেন।

পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি দেখে পরবর্তী বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি বদলির আদেশ দেন।

সোমবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে- ৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ১৮ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের সম্পত্তি জব্দ করার আদেশ দেন। এরপর সৈয়দ আতাউল কবির মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। এতে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে কোর্ট ইন্সপেক্টর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশের সময় : 12:58:04 am, Tuesday, 12 March 2019