সংবাদ শিরোনাম:

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৪০০ কোটি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:27:29 pm, Saturday, 9 March 2019
  • 46 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের পেছনে এ অর্থ ব্যয় করা হবে।শুক্রবার (৯ মার্চ) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুদান অনুমোদন হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবহিনীর নির্বিচারে হত্যা-নিপীড়ন-ধর্ষণের মুখে আড়াই বছর আগে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। প্রায় আট লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। আগে থেকে থাকা রোহিঙ্গাদের মিলিয়ে এ সংখ্যা প্রায় এগারো লাখের বেশি।

বিশ্বব্যাংক বলছে, অনুদানের ছাড় দেওয়া অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া সড়ক, ফুটপাথ, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভিতরে এবং রাস্তায় রাস্তায় সড়ক বাতি স্থাপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৪০০ কোটি

প্রকাশের সময় : 08:27:29 pm, Saturday, 9 March 2019