বরিশাল ক্লাবের সভাপতি হলেন সাদিক আব্দুল্লাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল ক্লাবের সভাপতি হলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল ক্লাবের সভাপতি হলেন সাদিক আব্দুল্লাহ




নিজস্ব প্রতিবেদক:বরিশাল ক্লাব লিমিটেডের অতিরিক্ত বার্ষিক সাধারণ সভায় (ই.জি.এম) পদাধিকার বলে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।বরিশাল ক্লাব লিমিটেড প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, ৮ মার্চ সকাল ১০টায় অমৃত লাল দে মিলনায়তনে ইজিএম সভা শুরু হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রকে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব উত্থাপন করেন।প্রস্তাবের প্রেক্ষিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

যদিও বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। তবে সভাপতি পদে দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত তার রাজনৈতিক অভিবাবক পার্বত্য শান্তিচুক্তি বাস্তাবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলাহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।

এমতাবস্থায়, মেয়র অন্তবর্তীকালীন সময়ের জন্য এমএ আউয়াল চৌধুরী ভুলু এবং সাইদুর রহমান রিন্টুকে ক্লাব পরিচালনার জন্য দায়িত্ব অর্পন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD