সংবাদ শিরোনাম:

জবি শিক্ষার্থীকে পেটালো শ্রমিকরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:52:21 am, Monday, 4 March 2019
  • 39 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:উল্টো পথে বাস চালানোর প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে পরিবহন শ্রমিকেরা। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের (আইডি-১১৫৬৮৯) একটি বাস বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলো।

এসময় এভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় কথা কাটাকাটি হলে জবির ১১তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব অংকুরকে গাড়ির কন্ডাক্টর, হেলপার ও ড্রাইভার মিলে ব্রাশ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় অংকুরের শরীরে বিভিন্ন জায়গায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয় । এ অবস্থায় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে। অংকুর এখন মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জের ধরে বাবুবাজার ব্রীজে ৩টি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে কোতয়ালী থানার এডিশনাল এসপি বদরুল হুদা জানান, আমরা সেন্ট্রাল পরিবহনের মালিক কে বিষয়টি জানিয়েছি। তারা থানায় আসতেছে। তারা ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা করতে চায় তাহলে মামলা নিবে।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমি বিষয়টি এখনো জানিনা। এখন একটি সেমিনারে আছি। এবিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জবি শিক্ষার্থীকে পেটালো শ্রমিকরা

প্রকাশের সময় : 11:52:21 am, Monday, 4 March 2019