সংবাদ শিরোনাম:

নগরীতে ব্রেকহীন অটোরিকশা কেরে নিলো স্কুল ছাত্রের প্রান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:55:55 am, Saturday, 2 March 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশালে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর সিঅ্যান্ডবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জিহাদ হাওলাদার। সে নগরীর ইসলামপাড়া সড়কের সোহেল হাওলাদারের ছেলে এবং উত্তর সাগরদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ফরিদ জানান, জিহাদ তার আত্মীয়ের বাসায় অনুষ্ঠানে যাবার জন্য বাসা থেকে বের হয়। দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জিহাদের মৃত্যু নিয়ে তার পরিবারের কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই দাফন-কাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় অটোরিকশা বা চালককে আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে ব্রেকহীন অটোরিকশা কেরে নিলো স্কুল ছাত্রের প্রান

প্রকাশের সময় : 01:55:55 am, Saturday, 2 March 2019