সংবাদ শিরোনাম:

ভোলায় প্রথম দিনে ১৩ জেলের এক বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:33:41 pm, Friday, 1 March 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ১৩ জেলের এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ মার্চ) অভিযানের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর নাছির মাঝি, ভোলার খাল, কাঠির মাথা ও ইলিশা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজান, মো. ফারুক, মো. আলম, মো. রুবেল, মো. মফিজ, মো. ইউনুছ, নুর উদ্দিন, মো. হানিফ. আ.রব, মো. জসিম, সবুজ, মো. রুবেল, মো. কামাল। এদের বাড়ি ভোলা সদর উপজেলার রাজপুর, কাচিয়া, ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়।

এসময় সদর উপজেলার ইলিশা, ভোলার খাল, কাঠির মাথা ও নাছির মাঝি এলাকা থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে এদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

মাছের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় প্রথম দিনে ১৩ জেলের এক বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : 08:33:41 pm, Friday, 1 March 2019