নগরীতে মিরাজ ও ইউনুস'র মরা মুরগি বিক্রির রহস্য ফাঁস ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে মিরাজ ও ইউনুস’র মরা মুরগি বিক্রির রহস্য ফাঁস !

নগরীতে মিরাজ ও ইউনুস’র মরা মুরগি বিক্রির রহস্য ফাঁস !




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর রুপাতলী বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগে দুই দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যান কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি।আটকরা হলেন- ওই বাজারের দোকানদার বরিশাল সদর উপজেলার চরেমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের আনিস শিকদারের ছেলে পারভেজ (২৭) এবং নগরীর জিয়া সড়ক এলাকার শাহাদাত হোসেনের ছেলে রাজু (১৮)।এসআই মহিউদ্দিন জানিয়েছেন, রুপাতলী আদর্শ সড়কের বাসিন্দা বাপ্পি বাজারের মিরাজ ও ইউনুস গাজীর দোকান থেকে ১২ কেজি মুরগি ক্রয় করেন। পরবর্তীতে বাসায় নিয়ে দেখতে পান একটি মুরগি মরা এবং তা জবাই দেওয়াও হয়নি। তখন মুরগিগুলো দোকানে ফেরত নিয়ে দুই দোকানির সাথে কর্মচারীদের বাপ্পির বাকবিতণ্ডা হয়।এই খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি কমিশনার (এসি) শাহেদের নেতৃত্বে এসআই মহিউদ্দিনসহ একটি টিম সেখানে ছুটে যান। পরবর্তীতে দুই দোকান কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসেন।পুলিশ জানিয়েছে, আটক দুই দোকান কর্মচারীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD