আমজাদ হোসেন , বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে হাবিবুর রহমান প্যাদা(৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর আট বছরের নাতিকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে এ ঘটনা। এ ঘটনায় হাবিবুর রহমানকে সোমবার (১৮ই ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।জানা গেছে, গত ১৫ফেব্রুয়ারী হাবিবুর রহমান প্যাদা তাঁর নাতির কাছে প্রথমে পানি খেতে চায়, পরে কৌশেলে তাঁকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ভয়ের কারনে বিষয়টি কাউকে জানায়নি শিশুটি। পরে শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শিশুটির বাবা নিজাম প্যাদা সোমবার (১৮ই ফেব্রুয়ারী) রাতে বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
বাউফলে নাতিকে ধর্ষনের চেষ্টা দাদা গ্রেফতার
-
Reporter Name - প্রকাশের সময় : 01:57:25 am, Wednesday, 20 February 2019
- 12 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















