সংবাদ শিরোনাম:

‘বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:00:39 pm, Saturday, 16 February 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে এমন মন্তব্য করে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার বলেছেন,বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। দুর্ভাগ্যবশত: দেশে একটি কৃত্রিম বিরোধী দল সৃষ্টি হয়েছে।এই বিরোধী দল সত্যিকারের বিরোধী দল নয়। তাই জনগণকে বিরোধ দলের ভূমিকা পালন করতে হবে।আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।ড. বদিউল আলম মজুদমার আরও বলেন, গণতন্ত্রের কাঠামোটাই হচ্ছে নজরদারীর কাঠামো। রাষ্ট্রের ৩টি বিভাগ একে অপরের উপর নজরদারী করবে। এখানে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। সংসদে বিরোধী দল থাকতে হবে, সংসদের বাইরেও বিরোধী দল থাকতে হবে।তাই নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, সরকারের ভুল-ত্রুটি শুধরে দিতে হবে। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে সেটা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, একটা গণতন্ত্রের সূচনা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। দেশে নির্বাচন বিতর্কিত হয়েছে। আগামীতে কিভাবে নির্বাচনটা গ্রহনযোগ্য করা যায়, কিভাবে নির্বাচনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কাজ করতে হবে। সুজন সেই কাজটিই করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।সুজনের বিভাগীয় পরিকল্পনা সমন্বয়কারী ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপিতত্বে সভায় অন্যান্যের মধ্যে সুজনের কেন্দ্রিয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠী সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরগুনা সুজনের সম্পাদক অ্যাডভোকেট কাদের হোসেন, ভোলা জেলা সুজনের উপদেস্টা মো. মোবাসসের হোসেন, বরিশাল জেলা সুজন সম্পাদক রনজিৎ দত্ত এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না’

প্রকাশের সময় : 03:00:39 pm, Saturday, 16 February 2019