সংবাদ শিরোনাম:

বরগুনায় অবমুক্ত এক কোটি ফাইসা মাছের পোনা বিষখালী নদীতে !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:36:55 am, Saturday, 16 February 2019
  • 22 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনায় এক কোটি ফাইসা মাছের পোনাসহ ৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়।আটককৃত প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ট্রলারটিও। আর মাছের পোনাগুলো অবমুক্ত করা হয় বরগুনার বিষখালী নদীতে।দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে তরিকুল ইসলাম, শহিদুল, নুরুজ্জামান, আজিজুল ও বুলবুলের নাম জানা গেছে। তাদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলকায়।এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. মো. জহিরুল ইসলাম বলেন, নিয়মিত টহলের সময় কোস্টগার্ড চরদুয়ানি এলাকা থেকে একটি ট্রলারসহ ১ কোটি ফাইসা মাছের পোনা জব্দ করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের জরিমানা ও পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় অবমুক্ত এক কোটি ফাইসা মাছের পোনা বিষখালী নদীতে !

প্রকাশের সময় : 03:36:55 am, Saturday, 16 February 2019